স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন ভোলার কৃতি সন্তান, সাবেক কৃতি ক্রিকেটার, আম্পায়ার, সফল ক্রীড়া সংগঠক, এবং তৃণমুল থেকে উঠে আসা ক্রীড়া ব্যক্তিত্ব তথা ভোলা জেলা ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মুনতাসির আলম রবিন চৌধুরী। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত ১৪ জুন ২০২৬ তারিখের ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.৭৬৬ নং স্মারকের ওই প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষতা অনুসরণে ভোলা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি জেলা প্রশাসক, ভোলা। সদস্য সচিব, মো: মুনতাসির আলম রবিন চৌধুরী, সদস্য পুলিশ সুপার ভোলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংগঠক মোঃ জাহিদ ইকবাল আলমাস। অনুমোদিত এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ