দৌলতখান সংবাদদাতা ॥
ভোলার দৌলতখান উপজেলায় বসতঘরের ছাদ ধ্বসে ইমা নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন আকস্মিকভাবে ঘরের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় শিশু ইমা ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ছোট্ট এই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ