ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ভোলা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ।
গণসংযোগকালে তিনি মাঝের চরের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ বলেন, মাঝের চরের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার। তাদের ন্যায্য অধিকার ও এলাকার উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কাচিয়া ইউনিয়নের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা চাইলে চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন। তবে জনগণের মতামতকেই তিনি সর্বাধিক গুরুত্ব দেন বলে উল্লেখ করেন।
এ সময় তিনি জনগণের উদ্দেশে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। একই সঙ্গে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয় তুলে ধরেন এবং এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ