স্টাফ রিপোর্টার ॥
পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে ভোলার দৌলতখানে অনুষ্ঠিত হয়েছে বক্তব্য প্রতিযোগিতা ও মাসিক সভা। বুধবার (৮ এপ্রিল) “পরিবেশ দূষণ রোধে করণীয়” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে স্মার্ট ফিসারিজ প্রকল্পের আওতাধীন মিয়ারহাট পরিবেশ ক্লাব।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন এ কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. মোরছালিন, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো. তৌফিকুল ইসলামসহ পরিবেশ ক্লাবের সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ দূষণ রোধে করণীয় বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব তুলে ধরা হয় এবং এর নমুনা প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ