জামিন পেলেন ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াত নারী কর্মী সাওদা সুমি

স্টাফ রিপোর্টার :
ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার (৩৭) জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তার জামিন মঞ্জুর করেন ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু। শুনানি শেষে তিনি এ জামিন মঞ্জুর করেছেন। জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শ একাডেমির রোডের ক্ষণিকালয় নামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরবর্তীতে সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। এবং ওই দিন বিকেলেই তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত নেতৃবৃন্দ। এদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলা হলে সাওদার জামিন আবেদন করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
