ভোলার ৪শ’ ১৫ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ও সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। পরিবার সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন ৩০ মার্চ তার প্রথম জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।
