বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দিলারা হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রফেসর দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। আগামীকাল সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘দৈনিক ভোলার বাণী’ পরিবার। পৃথক শোকবার্তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ‘ভোলার বাণী’র সম্পাদকমণ্ডলীর সভাপতি জাকির হোসেন মহিন, প্রকাশক অ্যাডভোকেট বীথি ইসলাম, সম্পাদক হরুন অর রশিদ এবং নির্বাহী সম্পাদক মো. আবুল হোসেন শোক জানান।
শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ