সর্বশেষঃ

জিজেইউএসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থা জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
সভায় আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল, পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম, অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. জাহিদুর রহমান এবং জনসংযোগ বিভাগের প্রধান ও দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করেন। এবং ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন বিভাগ ও প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।