মোঃ মাহে আলম মাহী :
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ভোলার পশ্চিম চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফুড প্যাকগুলোর মধ্যে ছিল গুড়া চাল, চিনি, সেমাই, দুধ, বাদাম ও গায়ে দেওয়ার সাবানসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। তারা বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”
সংগঠনের সমন্বয়কারী মোঃ সোলায়মান মাল এর সঞ্চালনায় এসময় সংগঠনের সভাপতি ও ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, চরনোয়াবাদ এলাকার কৃতি সন্তান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিব নিষাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহবুবুর রহমান আহসান, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আবদুল্লাহ, ইতালি প্রবাসী আবদুস সাত্তার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজিম উদ্দীন মিয়া, জাহাঙ্গীর মাতাব্বর, বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ জিয়াউল ইসলাম, স্কুল শিক্ষক মোঃ মহিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে সুবিধাভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পশ্চিম চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠন এক যুগ ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ