ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান
ভোলায় বিভিন্ন দল ও সংগঠনের দোয়া ও ইফতার

ভোলার বাণী ডেস্ক ॥
ভোলা সদরসহ বিভিন্ন উপজেলায় দল ও সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ইসলামী আন্দোলনের ইফতার :
ভোলায় ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সেক্রেটারী মাওলানা তারিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান চৌধুরী, আমরা ভোলাবাসি সংগঠনের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন অমি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ইসরাফিল আলম, সদর থানা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রব, ইসলামী যুব আন্দোলন উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মোঃ আবু জাফর ও ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমূখ। এ সময় দেশ ও ইসলামের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আলহেরা শিল্পীগোষ্ঠীর ইফতার :
ভোলার সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ভোলা জেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বিলাল হোসাইন নূরী। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামাল এবং ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন। অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। ইফতার মাহফিলে আলহেরা শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চরফ্যাশনে জামায়াতের ইফতার :
চরফ্যাশনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র ও যুবকদের নিয়ে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারি ও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাওলানা হারনুর রশিদ ও চরফ্যাশন উপজেলা শাখার দলের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আবুল কাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর যুব-ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।

বোরহানউদ্দিনে পৌর জামায়াতের ইফতার :
বোরহানউদ্দিন পৌর জামায়াতের উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি প্রার্থী মুফতি ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোখফার আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মাকসুদুর রহমান, সেক্রেটারি আবুল কালাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাসান অলিউল্লাহ, পৌর আমীর মাওলানা আমান উল্লাহ, পৌর সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমান, শিক্ষক মোঃ বাশার, নায়েবে আমীর মাওলানা সফিউল্লাহ, খেলাফত মজলিসের নেতা নিয়াজ মাহমুদ এবং এলডিপির ভোলা জেলা সভাপতি মোঃ বশির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
