ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি রমিজ উদ্দিন, সম্পাদক লিটন হাওলাদার

চরফ্যাশন সংবাদদাতা ॥
উৎসাহ, উদ্দীপনা, ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জামায়াতপন্থী আইনজীবী এডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, এডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহ-সভাপতি এবং বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এডভোকেট মো: লিয়াকত আলী ৩৭ ভোট ও এডভোকেট মো: মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী এডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন। চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ১ বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।
