সর্বশেষঃ

চরফ্যাশনে ছাত্র ও যুবকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

চরফ্যাশন সংবাদদাতা ॥
ভোলার চরফ্যাশনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র ও যুবকদের নিয়ে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারি ও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাওলানা হারনুর রশিদ ও চরফ্যাশন উপজেলা শাখার দলের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আবুল কাশেম প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর যুব-ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, দলে কাঙ্খিত দক্ষ যুবশক্তি তৈরি করতে আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায় পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কাজ করতে হবে। প্রত্যেক ছাত্রকে নিয়ে সভা করতে হবে। ছাত্রশিবিরের লক্ষ্য উদ্দেশ্য তাদের নিকট তুলে আহবান জানিয়ে বলেন ছাত্রশিবিরকে সকলের মাঝে তুলে ধরতে হবে। এছাড়াও তিনি মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।