দক্ষিণ আইচায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

দক্ষিণ আইচা প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে ৬নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির শক্তিশালীকরন প্রস্তিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) সকাল ১০টায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আভাস, দুর্বার গার্লস লিড ক্লাইসমেট সলিউশন প্রকল্পের আয়োজনে ৬নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিদের নিয়ে এই পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। ফিল্ড ফ্যামিলিটেটার সাবিনা আক্তারের সঞ্চালনায়, চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিনারা বেগম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা আভাস ওই,ই,ই অফিসার জামাল উদ্দিন, ডি, আর, আর অফিস রায়হানুল ইসলাম (সুজন), দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, দক্ষিণ আইচা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সেলিম রানা প্রমুখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের ডব্লিউডিএমসি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলার পূর্বে করনীয় সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
