জিজেইউএস এন্টারপ্রাইজ পেয়েছে নিরাপদ ট্রেডমার্ক নিবন্ধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার জিজেইউএস এন্টারপ্রাইজ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জিজেইউএস নিরাপদ’ ব্র্যান্ড ট্রেডমার্ক নিবন্ধন পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সম্প্রতি এ সংক্রান্ত সনদ প্রদান করেছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘GJUS NIRAPOD’ নাম ও লোগো সংবলিত ট্রেডমার্কটির জন্য ২০২২ সালের ৬ জুন আবেদন করা হয়। নির্ধারিত সকল প্রক্রিয়া শেষে এটি ট্রেডমার্ক নম্বর ইউ-ঐ-১-২৭৭১৬৬ এবং টিএম নম্বর ২৭৭১৬৬ হিসেবে নিবন্ধিত হয়েছে। ট্রেডমার্কটি শ্রেণি ২৯-এ নিবন্ধন পেয়েছে, যা সাধারণত খাদ্যপণ্য সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
ভোলা সদর উপজেলার খেয়াঘাট রোডে অবস্থিত জিজেইউএস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাকির হোসেন মহিন এই ট্রেডমার্কের নিবন্ধন লাভ করেছেন। ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমে ব্র্যান্ডটির স্বত্বাধিকার আইনি সুরক্ষা পাবে এবং বাজারে পণ্যের স্বকীয়তা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
