খাল খননের দাবীতে ভেদুরিয়ায় কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিন, চর ভেদুরিয়া, ভাঙ্গা ব্রিজ, খাল পূর্ণ খনন, ও সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভেদুরিয়া ইউনিয়নের হাজিরহাট বান্দের পারের স্থানীয় কৃষক ও বাসিন্দাদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিনের মোতাহার খালটির ১০ কিলোমিটারের মতো ভরাট হয়ে যাওয়ার কারণে চর ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, ডুবা ভেদুরিয়া পাড়া, হাজির হাট, দক্ষিণ ভেদুুরিয়া পাড়া, নামার চর পাড়া, করিম উদ্দিন পাড়া, আদর্শ পাড়া, পূর্ব কান্দা পাড়া, পশ্চিম কান্দা পাড়া, দক্ষিণ মাথা পাড়া, মধ্য কান্দা পাড়াসহ প্রায় ১৩টি গ্রামের কৃষকরা কৃষি ফসল করতে পারছেন না। যার ফলে বছরের পর বছর কৃষকদের ফসলি জমি খালি মাঠে পরিণত হয়ে পরে থাকে।
ভুক্তভোগী কৃষকরা বলেন, খাল খননের জন্য ভোলা জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় এলজিইডির কার্যালয় দরখাস্ত দেওয়া হলেও খাল খননের পদক্ষেপ নিচ্ছেন না তারা। আর তাই নিরুপায় হয়ে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন। দ্রুততম সময়ের মধ্যে যেন ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিন মোতাহার খালটি খনন করে কৃষকদের কৃষি কাজে ব্যবহার উপযোগী করা হয় এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।