ভোলার তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগ ॥ আটক-৩
তজুমদ্দিনে নারীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগ : আটক-১

তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে আশ্রমে আসা এক সনাতন ধর্মালম্বি নারীকে টাকার সমঝোতায় বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী ওই নারী চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। সে সনাতন ধর্মালম্বি। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিব নামের একজনকে আটক করেছেন। বর্তমানে ওই নারী ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, রবিবার রাতে চাঁদপুর ইউনিয়নের অনিল বাবাজী আশ্রমের কীর্তনে গেলে হোন্ডা চালক রাকিবের সাথে ১ হাজার টাকার সমঝোতা ধোপা বাড়ির পিছনে বাগানে যায়। এসময় শাকিল ও রাসেল নামে আরো দুইজন যোগ দিয়ে রাতভর দলবদ্ধভাবে তাকে জোড়পুর্বক ধর্ষন করেন। অসুস্থ হয়ে পড়লে শশীগঞ্জ দাসপাড়া রেখে যায়।
প্রত্যক্ষদর্শী শশীগঞ্জ দাসপাড়া গ্রামের তুলসী রানী জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশে অচেতন অবস্থায় রক্তাক্ত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ধর্ষনের শিকার ওই নারীর মা বলেন, যারা আামার মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে আামি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তজুমদ্দিন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও অনিল বাবাজি আশ্রমের পরিচালক অরবিন্দু দে টিটু জানান, সকালে স্বপন কুমার দাসের মাধ্যমে ঘটনা অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি, এবং প্রশাসনকে জানিয়েছি।
হাসপাতালের আরএমও ডাঃ শামসুল আলম সোহেল বলেন, রক্তাক্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, দলবদ্ধ ধর্ষনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাকিব নামের একজনকে থানায় আনা হয়েছে। জড়িতদের আটকের চেস্টা চলছে।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান জানান, ওই নারীকে যখন হাসপাতালে আনা হয় তখন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমাদের চিকিৎসা চলমান রয়েছে তবে অবস্থা গুরুতর বলেও জানান তিনি। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম জানান, অভিযুক্তদের মধ্যে রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
