সর্বশেষঃ

ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলায় মায়ের সাথে অভিযান করে গলায় ফাঁস দিয়ে মো. ফাহিম নামে ১২ বছরের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরছিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই গ্রামের বাসিন্দা মো. জসিমের বড় ছেলে।
ফাহিমের মামা মো. রাকিব বলেন, ফাহিম বদমেজাজি ছিল। সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে আমার বোন ফাহিমকে বকাঝকা করেছে। পরে ভাগিনা ফাহিম তার মায়ের বকাশুনে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তার মাসহ অন্যান্য স্বজনরা তাকে খুঁজতে বের হলেও কোথাও পায়নি। একপর্যায়ে দেখতে পান বসতঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফাহিম। এরপর খবর পেয়ে দ্রুত আমি সেখানে গিয়ে ফাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমাদের কোনো অভিযোগ নেই। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।