স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার কাশেম মিয়ার বাজার এবং লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫’ লংঘনের দায়ে তেঁতুলিয়া ব্রিকসকে ২ লাখ ও ইউসুফ ব্রিকসকে ৩ লাখ টাকাসহ মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইট পোড়ানো চুল্লী ও ১ লক্ষাধিক কাচা ইট ফায়ার সার্ভিসের মেশিন দিয়ে নস্ট করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম। এ সময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ