জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-৬১

[ ড. টি. এন. রশীদ ]

(গত পর্বের পর) : প্রেম প্রকৃতি : প্রেম চির পুরাতন হলেও সাহিত্যে তা বার বার নতুন নতুন রূপে আশা প্রকাশ করে। সারা পৃথিবীর সাহিত্যে তাই এত প্রেমের গল্পের ছড়াছড়ি। প্রেম তো কত রকমেরই হয়। আর্তের প্রতি মাদার তেরেসার যেই প্রেম, সে কি প্রেম নয়? হ্যাঁ, উহা বিশ্ব প্রেম। আমাদের কাছে উহা প্রকৃত প্রেম। আবার নর-নারীর প্রেম দেহকে আশ্রয় করে যা দেহাতীত সেও তো প্রেমই। যুগে যুগে কালে কালে কত ভাল লাগা ভালবাসার কাছে আত্মাহুতি দিতে হয়েছে। যা ভালবাসা, ভাললাগা থেকে ঘটেছে। নিজের জীবনকে বিপন্ন করে মানুষ তার ভালবাসার লোকের কি করে তার উন্নতি হবে, তার সুখ শান্তির জন্য নিজের প্রাণকে বলি দিয়েছে।
এমনি করে প্রেমের একাধিক রূপরেখা লক্ষ্য করা যায়। সন্তানের প্রতি পিতা-মাতার প্রেম, বন্ধুবান্ধবীর প্রতি একে অপরের প্রেম। স্বামীর প্রতি স্ত্রীর প্রেম। চলাফেরার সঙ্গী হিসেবে একে অপরের বন্ধন। আত্মীয়-স্বজনদের প্রতি আত্মার বন্ধন। অবস্থার প্রেক্ষিতে কারো প্রতি ভালবাসা, যা স্মৃতির পাতায় কথা বলে-সেই ‘রুশনাকে’ কত আমার কেন জানি আজ বার বার মনে পড়েছে। মেয়েটা দেখতে ছিমছাম ও ডাগর ডাগর চোখ, টানা ধনুকের ভুরু নম্র ও বিনয়ী। ওর বাবা ব্যবসায়ী। দুই ভাই দুই বোন। বড় বোনটা বিয়ে হয়ে শ্বশুর বাড়ী রংপুরে আছে। দুলাভাই আমেরিকার সাথে বাংলাদেশে মাছের ব্যবসায় লিপ্ত।
রুশনা তখন আদমজী কলেজে আমার সাথে আই.এ. ফাস্ট ইয়ারে পড়ছিল। রুশনা ধানমন্ডির সাত নং রোড থেকে আদমজী কলেজে বাসে করে আসা-যাওয়া করত। আমি থাকতাম ফার্মগেটে ইন্দিরা রোডে, মরিচা হাউজের কাছে। রুশনার সাথে আমার যে কি করে ভাব হলো তা আজ তত ভাল করে মনে পড়ে না। তবে রুশনা ভাল নাচ, গান ও অভিনয় জানত।

কলেজের বাৎসরিক উৎসবে নৃত্যনাট্য করতে গিয়ে প্রিন্সিপাল সাহেব রুশনাকে সাগরিকার অংশে অভিনয় করার জন্য ডেকে পাঠালেন। রুশনা কিছুতেই রাজি হয় না। আমরা কলেজের মেয়েরা কয়েকজন মিলে ওকে ছেকে ধরলাম। আমরা বললাম, তুমি তো ভাল নাচ জান? ও বললো, জানি। তবে আপত্তি করছ কেন? রুশনা বলল, মা বোধহয় আপত্তি করবেন।
রুশনার এইরূপ আনুগত্যবোধ ও শালীন আচরণের জন্য বন্ধু-বান্ধবী সবাই রুশনাপ্রেমী ছিল। দীর্ঘ বছর পার হয়ে গেল রুশনার সাথে আমাদের দেখা নেই। তাকে আমি ভালবাসি। তাই তাঁর স্মৃতি আমার মনে পড়ে। প্রকৃত প্রেম হচ্ছে অন্তরের অন্তস্থল থেকে কাউকে ভালবাসা। সুখে, দুঃখে, বিপদে ও বিশেষ মুহূর্তে ছায়া’র মত কারো সঙ্গী হয়ে এগিয়ে আসা।

(চলবে———–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।