স্টাফ রিপোর্টার ॥ ভোলায় নানা আয়োজনে ব্রাইট ন্যাশন স্কুল ও হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে সবক এবং বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটামারার পীর মাওলানা মুহিবুল্যাহ। এ সময় বক্তব্য রাখেন মৌলভির হাট কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন, ভোলা বারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এপিপি এডভোকেট আরিফুর রহমান, বরিশালের বার্থী ডিগ্রি কলেজের প্রভাষক মো: আব্দুল্লাহ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বেগম, বিশিষ্ট সমাজ সেবক জোবায়ের আহমেদ প্রমূখ। আলোচনা সভার মাঝে মাঝে দলীয় সংগীত, একক সংগীত, কবিতা আবৃতি, ইংরেজিতে বক্তব্য প্রদানের মধ্য দিয়ে পুরো জেলা পরিষদ প্রাঙ্গন মাতিয়ে রাখে শিশু শিক্ষার্থীরা। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল হিফজুল কুরআন মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সমন্বয়ে জানাযা নামাজের প্রদর্শণ। ঈমাম সহ আরো ৩ শিশু শিক্ষার্থী একজন ছোট্ট বাচ্চা মারা গেলে কিভাবে জানাযা পড়াতে হয় তা সুন্দরভাবে উপস্থাপন করেন। এতে অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং অন্যান্য শিশু শিক্ষার্থীর অভিভাবকগণ অভিভুত হন।
এ সময় বক্তারা বতর্মান সমাজের অবক্ষয়ের নানা দিক তুলে ধরেন। এই অবক্ষয় সমাজের মাঝে একই প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের জন্য আধুনিক এবং ইসলামী শিক্ষার ব্যবস্থা করায় ব্রাইট ন্যাশন স্কুল ও মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে ২০২৪ সালের বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সনদ বিতরণ শেষে প্রতিষ্ঠানের মাদ্রাসা বিভাগের শিক্ষার্থীদের কায়দা, আমপাড়া ও কুরআন সবক প্রদান করা হয়। উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি ২০২২ সালে যাত্রা শুরে করে সফলতার সাথে শিশু শিক্ষার্থীদের মাঝে আধুনিক এবং ইসলামী জ্ঞান ছড়িয়ে যাচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ