ইয়ামিন হোসেন ॥ ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন ৭১ এ বীর যোদ্ধাকে।
এদিকে জানাজা নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, তজুমউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জাতীয় বন্ধুজন পরিষদের সাবেক সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক আহ্বায়ক এম এ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকসুদ রহমান, ভোলা বারের অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন। এ ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও নানান শ্রেনী পেশার মানুষ জানাজা নামাজে অংশ নিয়েছেন।
উল্লেখ : এম হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ পড়িয়েছেন ভোলা জেলা ঈমাম সমিতির সভাপতি ও বকুলতলা জামে মসজিদের ঈমাম মাওলানা মীর বেলায়েত হোসেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ