ডেস্ক রিপোর্ট ॥ ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে উপজেলা বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হাজিরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি সহ-সভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবল আলম শাহীন, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছসেবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহবায়ক একরাম কবিরসহ অন্যান্যরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ