ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) মধ্যরাত ১ টায় কোস্টগাড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন মৌলভীবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ৪২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ হাসান (২৮)। সে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ৯নং ওয়ার্ডের বড় চরসামাইয়া গ্রামের তোফায়েল বেপারীর ছেলে। বৃহস্পতিবার জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এমনটাই জানিয়েছেন কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মোঃ আবুল কাশেম লেঃ বিএন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ