প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা তথ্য অফিসের আয়োজনে ভোলায় তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, তথ্য অধিকার আইন, মাদক, বাল্যবিবাহ, গুজব নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে ভোলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানীয় মহাপরিচালক মোঃ আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আবদুর রহিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ মোবাশ্বিরুল হক নাঈম।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী। অনুষ্ঠানে বক্তারা টাইফয়েড ভ্যাকসিনেশন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, গুজব, অপপ্রচার প্রতিরোধ, নারীর অধিকার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, বাল্যবিবাহ, যৌতুকের অভিশাপ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর বিকাশজনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং, অতিরিক্ত স্মার্ট ফোন ব্যবহারের কুফল, নারী-পুরুষের অধিকার সমতা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সমসাময়িক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য রাখেন এবং উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিস, ভোলা’র ব্যবস্থপনায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ এর রেজিষ্ট্রেশনসহ টাইফয়েড বিষয়ক সচেতনতামূলক চলচ্চিত্র এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ