স্টাফ রিপোর্টার ॥ তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মন্তাজ মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ নাসির মিয়ার ছেলে মোঃ মানিক (বয়স আনুমানিক ৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মোঃ মানিক নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শকে গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তজুমদ্দিন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে একজন বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ