স্টাফ রিপোর্টার ॥ চির নিন্দ্রায় শায়িত হলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলার সভাপতি ও জেলা হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদীর পিতা মৌলভী আবুল কালাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় আলীনগর আজিজিয়া মাদ্রাসা ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন তার সুযোগ্য বড় সন্তান মাওলানা মিজানুর রহমান।
মরহুমের নামাজে জানাযায় ভোলা জেলার বিভিন্ন স্থান থেকে এমনকি বরিশালের বিভিন্ন এলাকা থেকেও ইসলামী আন্দোলন ও মুজাহিদ কমিটির লোকজন অংশগ্রহণ করেন। তাকে শেষ বারের মত একনজর দেখা এবং নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য ভোলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওলামায়ে মাশায়েখসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। এক সময় আজিজিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় পরিচিতজনরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, মরহুম মৌলভী আবুল কালাম সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ