মোঃ আরিফ হোসেন ॥ ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজান জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন বদ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা মীর মোশাররফ হোসেন অমি, জাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানাজ বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন মোঃ রাফছান সভাপতি জাগরণ ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজিক ও জাগরণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে এতিম মাদ্রাসার ৩ জন ছাত্রকে পোশাক ১ টি সেলাই মেশিন এবং একজন প্রতিবন্ধীকে ১টি হুইল চেয়ার প্রদান করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ