মোঃ আরিফ হোসেন ॥ ভোলার মেঘনা নদীতে রুবেল মাঝির জালে ধরা পরলো ১৪ কেজি ওজনের একটি কাতাল মাছ। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় এই কাতাল মাছটি ভোলার খাল মাছ ঘাটে মাইনউদ্দিন মেম্বার আরৎ-এ তুলেন রুবেল মাঝি। আরৎ-এ তোলার পরে মাছটি দেখার জন্য অনেক লোক ভিড় করেন। পরে মাছটি মাইনউদ্দিন মেম্বার আরৎ-এ নিলামে তোলা হলে বিভিন্ন ব্যাপারীরা দাম হাকেন। শেষ পর্যন্ত হেজু বেপারী কাতাল মাছটি নিলামে ১৬ হাজার ৭৫০ টাকা দরে কিনে নেন।
রুবেল মাঝি বলেন, ৫ জন ভাগি নিয়ে সকালে নদীতে যাই মাছ ধরতে। নদীতে ইলিশ মাছ নাই মাছটি পেয়ে আমরা খুশি আর দামও অনেক ভালো পাইছি। এতো বড় মাছ আমরা কখনো পাইনি। ভোলার খালের আরৎদার জাকির বলেন, আমাদের ভোলার খাল মাছঘাটে আর কখনো এতো বড় কাতাল মাছ আমি জেলেরা আনতে দেখিনি। নদীতে ইলিশ মাছ না থাকায় মাছটি পেয়ে এবং মাছটি দাম ভালো পেয়ে জেলরা অনেক খুশি। হেজু বেপারী বলেন, এই রকম মাছ এখন আর পাওয়া যায় না। নিলামে মাছটি একটু বেশি দাম দিয়ে কিনে নিছি, মাছটি বিক্রি করলে কিছুটা লাভ করতে পারবো আশা করছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ