মোঃ ইকবাল হোসেন ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় পৌর ছাত্রদলের উদ্যোগে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ পুকুরে প্রায় ছয় হাজার মাছের পোনা (রুই, কাতলা, মৃগেল ও পুঁটি) অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জরুল এলাহী, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ