স্টাফ রিপোর্টার ॥ ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী কমপ্লেক্সের প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস এবং ক্যাম্পাসের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছা কালিমুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: হেলাল উদ্দিন। সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ফারজানা বেগম। অভিভাবকসহ অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ