ইয়ামিন হোসেন ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অসহায় মানুষের আকুতি বা দুরবস্থা দেখলেই এগিয়ে আসেন সৌদিআরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম। ভোলায় সর্বত্রে মানবিক এ মানুষের নাম মুখে মুখে। মসজিদ, মাদ্রাসা, অসুস্থ্যদের চিকিৎসা, গরীব বাবার মেয়ের বিয়েতে, অস্বচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় দু'হাতে দান করেন এ মানুষটি। দানশীল ব্যক্তি হিসেবে তিনি ভোলায় সবত্র পরিচিত। বাস্তবে না দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুল কাশেম সবার পরিচিত।
অ-রাজনৈতিক ব্যক্তি প্রবাসী আবুল কাশেম শুধু ভোলাতে নয় দেশের যে কোন প্রান্তে গণমাধ্যমে কোন অসহায় মানুষের শিরোনাম দেখলে সংশ্লিষ্ট প্রতিনিধি বা গণমাধ্যম অফিসে যোগাযোগ করে এগিয়ে আসেন সহযোগিতায়। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব আবুল কাশেম দীর্ঘ দুই যুগ সৌদি আরবে ঠিকাদারি করে আসছে। তার আয়ের একটি অংশ প্রতি মাসে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থ্য, অসহায় মানুষের মাঝে দান করেন। অসহায় মানুষের সমস্যাকে নিজের মত করেই সমাধান করেন এ প্রবাসী। তার সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তই হয়েছেন ভোলার বোরহানউদ্দিনের নোহামনি।
গণমাধ্যমের শিরোনামে গত ১৮ই আগষ্টে নোহামনির অসুস্থ্যতা দেখে চিকিৎসার দায়িত্ব নেন আবুল কাশেম। সংবাদ প্রকাশ করা প্রতিবেদক ইব্রাহীম আকতার আকাশের সাথে কথা বলে নোহামনির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন তিনি। বর্তমানে ঢাকা শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নোহামনির উন্নত চিকিৎসা চলছে। শুধু নোহামনি-ই নয় এমন অসংখ্য নোহামনিদের চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন এবং অসংখ্য গরীব-এতিম মেয়ের বিয়ের খরচ দিয়েছেন। অসংখ্য মসজিদ মাদ্রাসায় মোটা অংকের দান সদকা করে দৃষ্টান্ত তৈরি করেছেন আলহাজ্ব আবুল কাশেম।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ