স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে আগারপুর এলাকায় একটি প্রাইমারী স্কুলের নীচে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইউনিয়ন আমির কাজী কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো: মাকসুদুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা সদর উপজেলা নির্বাচন সমন্বয়ক মাস্টার নুরুল ইসলাম, জিয়াউল মোর্শেদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গ্রামের একজন রিকশা ওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সকল পর্যায়ে সৎ ও যোগ্য লোক তৈরীর মাধ্যমে দেশে সু-শাসন প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি আসতে পারে না।
বক্তারা আরো বলেন, আপনারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে দেখেছেন তারা কিভাবে লুটের মাধ্যমে একটা দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে। অবশেষে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত, সুদ-ঘুষ, চাঁদাবাজী মুক্ত আদর্শ ও কল্যাণকর রাষ্ট হিসেবে গড়ে তুলতে হলে সলক প্রকার দুর্নীতি, অন্যায়, অবিচার মুলোৎপাটনের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, আর সেই লক্ষেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সমাজ গঠন করা এবং অন্য কোনো মতাদর্শের অনুসরণ না করা। তারা কর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে সর্বাত্মক কাজ করার আহ্বান জানান। কর্মী সম্মেলনে আলীনগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর প্রায় ২ শতাধিক নেতা-কর্মী এবং এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ