স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশ্য করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনিরুল আলম চৌধুরী বলেন, আপনারা যে কথা বলেন; তা গাঁয়ে পড়ে ঝগড়া করার মত কথা বলেন। ছোট ছোট বাচ্চাদের হাত-পা গায়ে লাগলে তা আমরা বলি আদর, বেয়াদবি মনে হয় না। আর এডাল্টদের ক্ষেত্রে তা বেয়াদবি হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো বেয়াদবি থেকে বের হয়ে রাজপথে এসে সু-সৃঙ্খল রাজনীতি করুন। রাজপথ ফাঁকা আছে, আপনারা রাজনীতি করতে পারবেন। বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় তাতে আমাদের কোন সমস্যা নেই। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী অডিটেরিয়ামে ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এনসিপি-কে নিয়ে কেউ বলে ন্যাশনাল চিটার পার্টি, আবার কেউ বলে ন্যাশনাল চিলড্রেন কমিটি। ৩৬ দিনের আন্দোলন আপনাদের অবদান ? এই আন্দোলনে আমাদের কোন ভূমিকা ছিলনা ? আমাদের এমন কোন নেতা-কর্মী নেই যে, এই ৩৬ দিনের আন্দোলনে বের হয় নাই। বাংলার আপামর জনসাধারণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তা হলে তারা কেন একক কৃতিত্বের কথা বলছেন ? আপনারা কিসের ৩৬ দিনের আন্দোলনের হোতা ?
মনিরুল আলম চৌধুরী বলেন, শুধু এই ৩৬ দিনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ২৩ জন নেতা-কর্মী মারা গেছে। শুধু তাই নয় স্বৈরাচারী আওয়ামীলীগের ১৭ বছরে স্বেচ্ছাসেবক দলের ৭৫ জন নেতা-কর্মী মারা গেছে। স্বৈরাচার, ফ্যাসিষ্ট তাড়াতে আমাদের কি কোন অবদান নেই ? দেশনায়ক তারেক রহমান কি একবারও বলেছেন ফ্যাসিষ্ট বিতাড়নে একমাত্র বিএনপির-ই অবদান ? তিনি কখনো তা বলেন নাই। ফ্যাসিষ্ট হটানোয় এই দেশের জনসাধারণ অবদান রয়েছে।
ভোলার স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের মৃত্যুর বিষয় নিয়ে স্বৈরাচারী আওয়ামীলীগের নেতা তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বলেন, তার মত একজন প্রবীণ, বয়োবৃদ্ধ নেতা সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন। আপনারা ভোলাবাসী তা জানেন। তিনি বলেছেন, আব্দুর রহিম ইটের আঘাতে মৃত্যু বরণ করেছেন, দলীয় কোন কারণে না। ওনার মত লোক সংসদে দাঁড়িয়ে এমন কথা বলতে পারেন, যা আমরা কখনো আশা করিনি। আরো ভাই রাজনীতি আপনারাও করেন, আমরাও করি। আমরা ছোট মানুষ, আমাদের কর্মীরা এমন কথা বলতে পারে, আপনার মত লোক তা বলতে পারে না।
ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের সভাপতিতে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অজিউল্লাহ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, মীর রনি, আশরাফুল আলম ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল উদ্দিন, কামাল পাশা প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবহবায়ক আশরাফ উদ্দিন বাপ্পি, কামাল মোল্লা, এমদাদ হোসেন যুবরাজ, সিদ্দিকী রহমান স্বপন গোলদারসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ