স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারীতে অবস্থিত ‘লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন’ থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হয়। বৃত্তি ও সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- সারা মমিনিন তাকিয়া ও নুসাইবাতুল সুভা। এ সময় তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাংবাদিক শরীফ হোসাইন। এ সময় কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৯ সালে যাত্রা শুরু করার পর থেকে অদ্যাবধি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ