স্টাফ রিপোর্টার, বোরহানউদ্দিন ॥ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় রবিবার (২৭ জুলাই) বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পিরগঞ্জ বেপারী বাড়ি জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম মমিন এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, সাবেক সেনা সদস্য মোঃ প্রবলুু, হাসান মাষ্টার, পৌর যুবদল নেতা সালাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের স্বামী মোঃ সেলিম। মাহফিলে উপস্থিত ব্যক্তিরা নিহত ও আহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন নিহত ব্যক্তিদের শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ