স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ৩৭৪তম স্কাউট অরিয়েন্টেশন কোর্স সমাপ্ত হয়েছে। বাংলাদেশ স্কাউট ভোলা সদর উপজেলার আয়োজনে ও অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের ব্যবস্থাপনায় এ কোর্স অনুষ্ঠিত হয়। ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল)-এ শনিবার (২৬ জুলাই) সকালে এ কোর্স উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, জেলা কমিশনার আবু তাহের। আরো উপস্থিত ছিলেন সদর সম্পাদক মেহেদী হাসান, কমিশনার মোঃ সিদ্দিক। কোর্স লিডারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্কাউট বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) ডাক্তার প্রণব কুমার মন্ডল এলটি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পারভিন আক্তার এলটি, নাহিদ মোর্শেদা মিশু এ এল টি।
বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (এক্সটেনশন স্কাউটিং)ও প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলাম এএলটির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ। প্রধান অতিথি আশ্বাস দেন ভোলা সদর উপজেলায় স্কাউটিং এর যে কোন বিষয়ে তিনি পাশে থাকবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে দিন ব্যাপী এ কোর্স সম্পন্ন হয়। কোর্স লিডার প্রণব কুমার কোর্স শেষে বিভিন্ন উপজেলা থেকে আগত কাব লিডার ও স্কাউট লিডারদের সাথে মত বিনিময় করেন। বিকেল পাঁচটায় সনদ বিতরণের মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি ঘটে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ