স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) প্রকল্পের অধীনে মোট ২৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান-উজ্জামান ২৯ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মো নাজমুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সবার আগে গুনগুন শিক্ষার মান নিশ্চিত করতে হবে। গুনগত শিক্ষা নিশ্চিত হলে শিক্ষার্থীদের, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন আসবে। গুণগত শিক্ষাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে উৎপাদনশীল, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানব তৈরি করে, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন, সততা, নিষ্ঠা, সহযোগিতা ও সহনশীল মনোভাব তৈরির পরিবেশ নিশ্চিত করে। সুশিক্ষাই শারীরিক সুস্থ্যতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে তরান্বিত করে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম।
এ কাডেমিক সুপারভাইজার আয়েশা ছিদ্দিকার সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাকিমুদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আল আমিন, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: জাকারিয়া আজম, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো মনিরুজ্জামান, কৃতি শিক্ষার্থী নাজমুন নাহার নিশাত, আমিনুল ইসলাম সাকিল, মো: রায়হান। এ সময় পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও মনোনীত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ