স্টাফ রিপোর্টার ॥ ভোলার মৎস্য খাতে বড় অবদান রেখে চলছেন জেলার সর্ববৃহৎ ‘রূপালী মৎস্য খামার ও হ্যাচারী’। দীর্ঘ ২৫ বছর যাবত জেলার মাছের চাহিদ পূরণ করার পর দক্ষিণাঞ্চলসহ পুরো দেশে তা সরবরাহ করে চলছেন। দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি শত শত লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এর মাধ্যমে তারা পরিবার নিয়ে জীবন নির্বাহ করছে। এখানে মাছের রেনু, পোনা যেমন-রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, আইড়, চিতল, মিনার কার্প, চাইনিজ পুটি, তেলাপিয়া, কোরাল, কার্পোর (জাপানি), থ্রি-জি রুই (জাপানি) সহ বিভিন্ন জাতের মাছ উৎপাদন ও বিক্রি করা হয়।
জানা গেছে, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী, উত্তর দিঘলদী এবং ভেলুমিয়া ৩টি ইউনিয়ন মিলে ১শ’ ২০ একর জমিতে প্রতিষ্ঠিত রূপালী মৎস্য খামার ও হ্যাচারী। ২০০১ সালে মাছের ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু হয় এই খামারটির। পরবর্তীতে ২০১৩ সালে যোগ হয় হ্যচারী ব্যবসা, যা অদ্যাবদি চলমান রয়েছে। এখান থেকে মাছের রেনু, পোনা, রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, আইড়, চিতল, মিনার কার্প, চাইনিজ পুটি, তেলাপিয়া, কোরাল, কার্পোর (জাপানি), থ্রি-জি রুই (জাপানি) সহ বিভিন্ন জাতের মাছ উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। দীর্ঘ ২৫ বছর যাবত জেলার মাছের চাহিদ পূরণ করার পর দক্ষিণাঞ্চলসহ পুরো দেশে তা সরবরাহ করে চলছেন। দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি শত শত লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এর মাধ্যমে তারা পরিবার নিয়ে জীবন নির্বাহ করছে।
রূপালী মৎস্য ও হ্যাচারীতে কর্মরত মালেক নামে শ্রমিক বলেন, আমি এখানে দীর্ঘ ৫ বছর যাবত কাজ করছি। এখানে কাজ করার মাধ্যমে আমি আমার পরিবার-পরিজন নিয়ে মোটামুটি ভালভাবেই চলতে পারছি। শুধু আমি না, এই খামারে আমার মত আরো অনেক লোক কাজ করছে। আমরা চাই এটা আরো ভালোভাবে চলুক তা হলে আমাদের মত অনেক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর মালিক আমির হোসেন জানান, ভোলা জেলার সবচেয়ে বড় খামার রূপালী মৎস্য খামার ও হ্যাচারী প্রতিষ্ঠা করি। এখানে এই জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় মাছের রেনু, পোনা ও মাছ সরবরাহ করি। একদিকে দেশের আমিষের চাহিদা কিছুটা হলেও মেটানোর চেষ্টা করি। পাশাপাশি শত শত লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। মাঝে মধ্যে বিভিন্ন ঘূর্ণিঝড়ে ক্ষতির সম্মুখিন হয়েছি, কিন্তু তারপরে দমে যাইনি, চালিয়ে গেছি ব্যবসা। আমার এ ক্ষতি পূরণে সরকারী-বেসরকারীভাবে কিছুটা সহযোগিতা করা হয়েছে। কিন্তু আরো কিছু সহযোগিতা পেলে এই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হতো।
রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর ডা. দুলাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই খামারটি জেলার মধ্যে অন্যতম। আমি মাছের পরিচর্যার সাথে দীর্ঘ ৩৮ বছর যাবৎ জড়িত। শুধু ভোলাতেই আমি ২৫ বছর অতিবাহিত করেছি। আমার দেখা মৎস্য খামারের মধ্যে এটি খুবই সুন্দর। এখান থেকে জেলার মাছের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় মাছের রেনু, পোনা ও মাছ সরবরাহ করছে। এখান থেকে সাদা মাছ (যে সমস্ত মাছ আমারা দৈনন্দিন খেয়ে থাকি) দৈনিক দেড় থেকে দুই লাখ টাকার মাছ পাইকারী দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। মাছের গুনগত মান ভাল হওয়ায় এখানকার মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা ভবিষ্যতে আরো গুনগত মান বৃদ্ধির মাধ্যমে ভোলাসহ পুরো দেশে তা সরবরাহ করবো ইনশাআল্লাহ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ