মো: মিরাজ হোসাইন ॥ ২৪ এর জুলাই মাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে ভোলার দৌলতখান উপজেলার মডেল মসজিদে বাদ জোহর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে আত্মত্যাগকারী সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মাসজিদের খতীব মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানি। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশের কল্যাণ ও শান্তি কামনা করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ