
[ ড. টি. এন. রশীদ ]
(গত পর্বের পর) : অব্যক্ত বেদনা : এ পথ দিয়ে কত লোক যায়, তার কি আসিতে নাই, এ পথে কি কেউ কাঁটা ফেলিয়াছে, সে আসিবে বলে তাই? কবি জসীর উদ্দীনের নকশীকাঁথার মাঠের দু'লাইন কবিতা কেন যেন আজ বার বার মনে পড়ে। স্মরণ করিয়ে দেয় আমার বুকের নিভৃতে নির্জনে মনের গুহায় এক করুণ বেদনাময় আকুতির কথা। গুমরে গুমরে কত স্মৃতি, কত প্রীতি, কত কথার কাকলী ঝরে পড়ে, সেই একটি কোমল মসৃন পেলব-সুকোমল বালিকার জন্য। আজও আমি মনের অজান্তে কখন কখন আমার আমার আঠারো নম্বর ধানম-ির বাড়ীটার লাল কাঁকর বিছানো পথের লাল গেটটার কাছে সেই গোধূলি লগ্নে শাড়ি পড়ে কত লোক যায়, ভাল-মন্দ, যুবক-যুবতী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, বালিকা অজানিত মানুষের মধ্যে যেন আমি আর আজ কুসুমকে দেখি না। দেখতে পাই না।
সেই সকালে দেখতাম কুসুম নূপুর পায়ে সাদা পোষাক গায়ে আজানু লম্বিত বেণী দুলিয়ে খুশি খুশি মুখে মেডিকেল কলেজের বাসে যাবার জন্য তৈরী হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত। আবার গোধূলী লগ্নে সে ফিরে আসত। সযতেœ আচড়ানো চুলগুলি, এলোমেলো মুখখানি ক্লান্ত শ্রান্ত, চঞ্চল চপল অস্থির পায়ে গুটি গুটি করে হেঁটে যেত। আমি আমার বারান্দায় বসে ওর চলার গতি অবলোকন করতাম। আমার বাড়ীর সামনে দিয়ে অধিকাংশ লোকের চলার পথ ছিল। বারান্দায় চেয়ারে বসে বই পড়তাম মাঝে মাঝে ক্লান্তি এসে গেলে দূরে দূরে অনেক দূরে সীমাহীন আকাশের পানে চেয়ে উদাস মেঘের ঢেউ গুণতাম। কত মেঘ অসীম আকাশে দল বেঁধে কবি কালিদাসের যক্ষ্মপুরিতে অলক্ষ্যে ভেসে ভেসে যায়। আমি তাদের দিকে অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি- এ পৃথিবীর কিছুই চিরঞ্জীব নয়। সব চলে যায়, কোন কবির যেন কবিতার দুটি কথা মনে পড়ল-
এক আসে এক যায় কারো নাহি স্থিতি,
পাছে শুধু রেখে যায় মর্মভেদি স্মৃতি।
এই ধানমন্ডির ১৮ নম্বর এলাকায় আমার সকলের সাথে বেশ আলাপ পরিচয় ছিল। সকলে সকলের সুখ দুঃখের সাথী সকলেই সকলের বাড়ীর হাড়ির খোঁজ খবর রাখে। প্রত্যেকে প্রত্যেকের শুভাকাঙ্খি। একে অপরের বাড়ী আসা যাওয়া "কুসুম" এ পাড়ার ডাক্তার নাসিম খানের মেয়ে। "কুসুমরা" দুই বোন, দুই ভাই। কুসুমের ছোট বোন নিঝুম। ভাই অজয়, বিজয়। সুখী পরিবার তাদের। মি: নাসিম খান খুবই ভদ্র অমায়িক বিনীয় নম্র স্বভাবের লোক। প্রতিষ্ঠিত নামকরা বিদেশী ডিগ্রীধারী ডাক্তার। তার স্ত্রী মিসেস নাসিম খান অতি বিনয়ী লাজুক, ধীর-স্থির, শান্ত-সমাহিত আদর্শ সুগৃহিনী।
তার ছেলেমেয়েদেরও তাঁর আদর্শে অনুপ্রাণিত করেছেন। শিক্ষা-দীক্ষাসহ সকল কাজে ভদ্র পরিবারের মেয়ে কুসুম। কুসুমদের বাসায় আমি মাঝে মধ্যে যেতাম। বিশেষ করে আমার শারীরিক বিষয়ে পরামর্শ নেওয়া এবং ধানমন্ডির লেডিজ ক্লাবের কাজ-কর্মের আলোচনা করতাম। মিসেস নাসিম ওখানকার কার্যকরী সংসদের মেম্বার। মিসেস নাসিম ঐ লেডিজ ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তবে নিজের নাম প্রকাশ করা তিনি কখনো পছন্দ করতেন না। তার আচরণে ক্লাবের সকলেই তাকে ভীষণ ভালবাসত ও শ্রদ্ধা করত। এই চার ছেলেমেয়ের দুটি মেয়ে কুসুম ও নিঝুম। দুটি মেয়ে যেন দুটি গোলাপ। ধরতে, ছুঁতেও যেন সংকোচ হয়। সম্ভ্রম জাগে, এত কোমল যেন লজ্জাবতী লতা। কুসুম তখন ডাক্তারী পড়ে। নিঝুম আর্টস নিয়ে পড়ে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, এমেরিকায় চাকুরীরত। ছোট ছেলে বিজয় বাংলাদেশে ডাক্তারী পাশ করে দেশের স্বপ্ন দেখছে।
বিজয় খুবই অমায়িক। সে তাঁর মায়ের মত ধানমন্ডি এলাকায় পাড়ার ছেলেদের নিয়ে লাইব্রেরী প্রতিষ্ঠা করছে। সপ্তাহে দুই, তিনদিন অনাথ অসহায়দের বিনামূল্যে চিকিৎসা করে ফ্রি ঔষধও সরবরাহ করে। কুসুমের সাথে দুর্ভাগ্যবশতঃ আমার কোনদিন একটু আলাপ করার সুযোগ হয়নি। দূর থেকে ওকে আমি শুধু অবলোকন করতাম। আমার বাড়ীর সামনে দিয়ে হেটে যেতে দেখেছি। ওদের বাসায় গিয়ে অনেকবার দেখেছি সে আমাকে দেখলে মাথা নিচু করে রাখত। মাঝে মধ্যে ছোট কণ্ঠে একটু সালাম করে চলে যেত। এত লাজুক এত নম্র বিনয়ী শান্ত ডাক্তারী পাশ করা মেয়ে এই বিংশ শতাব্দীর যুগে আমরা চোখে পড়ে নি। আবার বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় মাথা নীচু করে বনের সন্ত্রস্ত হরিণীর মত চঞ্চল চপল পায়ে চলে যেত।
(চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ