ইয়ামিন হোসেন ॥ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মো: আলাউদ্দিন ও ২নং আসামি মো: ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাঁদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলার মোট ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: সোহান সরকার।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে তিনি আরো বলেন, তজুমদ্দিনের ঘটনার সাথে যারাই জড়িত আমরা কারো রাজনীতিক পরিচয় দেখতে যাইনি। আমরা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করেছি। এখন পর্যন্ত প্রধান আসামীসহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরো জানান. ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেন। মামলার পরপরই ভোলা জেলা পুলিশ আসামীদের গ্রেফতার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে। অবশেষে পুলিশ ১নং আসামী আলাউদ্দিনকে বুধবার রাতে হাতিয়া থেকে এবং ২নং আসামী ফরিদকে ভোলার বোরহানউদ্দিন থেকে আটক করেছে। এর আগে এই মালায় আরো দুই আসামীকে আটক করা হয়। নিয়ে এ মামলার ৪ জন আসামী আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধ বিজ্ঞ আদালতে সোপর্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ভোলা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে জানান পুলিশের এ কমকর্তা। প্রেস ব্রিফিংয়ে তজুমুদ্দিন সার্কেল, তজুমুউদ্দিন থানার ওসিসহ পুলিশের কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি ও ফরিদ উদ্দিন তজুমুদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁদের দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভোলা জেলা শাখার সভাপতি মো: শাবু হাওলাদার ও সদস্য সচিব মো: জসিম ডাওরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তির যে কোনো অপরাধের দায় দল নেবে না। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে দলবদ্ধ ধর্ষণকান্ডের প্রতিবাদে ও ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন।
উল্লেখ্য, সম্প্রতি তজুমদ্দিন উপজেলায় বাস্তুহারা দলের সভাপতি মো: আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীবসহ সংঘবদ্ধ একটি দল এক যুবককে চাঁদার দাবিতে রাতভর বেঁধে নির্যাতন চালিয়ে স্ত্রীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ