স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা বিডিএফ’র সিনিয়র সহ-সভাপতি হলেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মাওলানা শাহ আলমের জ্যৈষ্ঠ পুত্র। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তার মধ্যে অন্যতম হলো- জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদনকৃত (২০০৫ সাল) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেডগ্রীণ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ এর নির্বাহী পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত। গত বৃহস্পতিবার তাকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাকে এ পদে মনোনিত করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ