স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্মসূচীর উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথি ছিলেন দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ