স্টাফ রিপোর্টার ॥ ইদারা এম.কে.এইচ.কে. মুজাব্বিদ দাখিল মাদ্রাসায় গত মঙ্গলবার (২৭ মে) এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নবনিযুক্ত সভাপতি মুফতি রেযাউল করিম বোরহানি তাঁর বক্তব্যে বলেন, এই দায়িত্ব কেবল একটি প্রশাসনিক পদ নয়-এটি একটি মহান দায়িত্ব, আমাদের সন্তানের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার একটি বিরল সুযোগ। তিনি শিক্ষা-প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "প্রতিষ্ঠান তখনই উন্নত হয়, যখন শিক্ষক, অভিভাবক ও প্রশাসন একত্রে কাজ করে। অচিরেই মাদ্রাসাটিকে আলিম পর্যায়ে উন্নীত করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও অভিভাবকরাও তাঁদের মতামত তুলে ধরেন। বক্তব্য রাখেন, মুফতি নুরুল কারীম বুরহানী, অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন, ফয়েজ আহমেদ। সভায় শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নৈতিকতা ভিত্তিক শিক্ষা ও সৃজনশীল পরিবেশ নিশ্চিতকরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। সমাবেশে অংশগ্রহণকারী অভিভাবকরা উপস্থিত থেকে এই ঐক্যবদ্ধ প্রয়াসকে স্বাগত জানান। দোয়া মুনাজাত পরিচালনা করেন, অনুষ্ঠানের সভাপতি মাও. মো. ফখরুদ্দিন। সকলে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ