মোঃ শাহীন কাদের ॥ বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশ ও আন্তর্জাতিক ভাবে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছেড়ে দেয়ার কথা চিন্তা করছেন- এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত। কিন্তু পরবর্তীতে কে বা কারা ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করবে সেইটা সিদ্ধান্ত নিবে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ। শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর ২নং কমিউনিটি সেন্টারে আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনগণের উপরে বিএনপি পরিপূর্ণ ভাবে আস্হাশীল রয়েছে বলে মন্তব্য করে আমিনুল হক বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের সকল কার্য্যক্রম করতে চাই। আমাদের সকল কার্য্যক্রম হচ্ছে এদেশের সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষকে সাথে নিয়েই আমাদের পথচলা। আগামীর স্বপ্নের বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে চলেছি।
অতবর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে দূর্নীতির প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, এই অন্তবর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টারা তারা দূর্নীতি করে বাংলাদেশের জনগণের টাকা অবৈধভাবে উপার্জন করছে। দূর্নীতির টাকা তারা প্রাচার করছে ও নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছে। তাদের দূর্নীতি ইতিমধ্যেই এদেশের জনগণের কাছে প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, জনগণ এই ধরনের দূর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুত সময়ের ভিতরে এই দূর্নীতিবাজ উপদেষ্টাদের পদত্যাগ চাই।
অন্তবর্তী সরকার ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই অন্তবর্তীকালীন সরকারের কাছে যখনই আমরা একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। তারা সংষ্কার ও স্বৈরাচারের বিচারের কথা বলে বিভিন্ন অজুহাত দাড় করানোর চেষ্টা করেছে - কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অজুহাত কাজে লাগাতে পারেনি। কারন তাদের শক্তি তারা নিজেরা। যদি তারা তাদের নিজেদের চাহিদা পূরণের জন্য অহেতুক নির্বাচন পিছানোর অপচেষ্টা করে- তাহলে বাংলাদেশের জনগণ কখনই তা মেনে নিবে না।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ