স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার চরগাজীর সন্ত্রাসী চাঁদাবাজ সুমন পিটিয়ে মারাত্বক জখম করেছে ঔই এলাকার কামাল (২৭) নামে এক যুবককে। কামাল বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আহত কামাল জিজেইউএস’র খামারের কর্মী।
আহত কামালের ভাই রুবেল জানায়, বৃহস্পতিবার সকালে কামাল গাছালি মোর এলাকায় খামারের দুধ নিয়ে বাজারে দিয়ে খামারে যাওয়ার সময় সন্ত্রাসী সুমন তার উপর লাঠি সোঠা নিয়ে হামলা চালায়। ফলে কামাল মারাত্বক আহত হয়। খবর পেয়ে তার ভাই রুবেল তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত কামাল জানায়, সে সুমনের চাঁদাবাজির প্রতিবাদ করায় তার উপর এ হামলা চালিয়েছে সুমন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ