স্টাফ রিপোর্টার ॥ ভোলার মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুস শহীদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভোলার পরিদর্শক আবদুস ছাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এস আই জিয়া উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। সভা শেষে নবম ও দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুয়েল উদ্দিন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ