ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা সদর উপজেলার ধনিয় ইউনিয়নের কানাই নগর এলাকার বাসিন্দা, দক্ষিণ রতনপুর সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান হেলালের পিতা মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-------রাজিউন)। আজ রবিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে ৯টায় মরহুমের বাড়ীর দরজায় অবস্থিত জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রান মুসলমানদেরকে মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার জাকির হোসাইন, নায়েবে আমীর ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুন অর-রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারী আতাউর রহমান কামাল, ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্র্গ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ