
[ ড. টি. এন রশীদ (কবিরত্ন) ]
(গত পর্বের পর) : এর মধ্যে আমার স্বামী বললেন, চট্টগ্রামে পাকিস্তানী আর্মি এসে পড়েছে। আমাদের ঢাকায় থাকা যাবে না। আমি আমার ১১ সন্তানকে নিয়ে ঢাকা ছেড়ে ভোলা যাচ্ছি। আমাকে যোতে বললেন, আমি বললাম যে বঙ্গবন্ধুর দেয়া দায়িত্ব পালন শেষ না করে আমি নড়তে পারবা না। ওনি বললেন, তুমি থাক এবং মর। আমার স্বামী চলে গেলেন। শুধু আমার ছোট দুধের বাচ্চাটি আমার সাথে ছিল। আমি মেয়েদের আগ্রহ ও উদ্দীপনায় মুগ্ধ হলাম। তাদের ফাস্ট এইড ট্রেনিংও দিয়েছিলাম। আজ আমার মনে পড়ে বিস্মৃতির অতল থেকে সেই ২৩ মার্চের কথা। আমার সাথে ৩০ জন রাইফেল হাতে ধরা মেয়ে। আমরা বঙ্গবন্ধর বাড়ীর ছোট লেনটাতে ঢুকে পড়লাম। বঙ্গবন্ধু আমাদের দিকে এগিয়ে এলে আমি স্যালুট করে হ্যন্ডসেফের জন্য হাত বাড়ালাম। কিন্তু তিনি হ্যান্ডসেফ না করে শুধু সালাম দিলেন। এই প্রথম আমি কোন খাটি বাঙ্গালীকে স্যালুট করলাম।
এদিকে পাকিস্তানি সেনাবাহিনী আমার কর্মকান্ড জানতে পেরে আমাকে খুঁজতে লাগল। এসব খবর পেয়ে আমি সন্তান-স্বামী নিয়ে পালিয়ে বেড়ালাম। কত কষ্টের ছিল আমার সেই দিনগুলো। এমনিত অনেক সময় কেটেছে যখন আমি স্বামী-সন্তান, সংসার, বাবা-মা পুরো পরিবার ছেড়ে এখানে সেখানে ঘুরে বেড়িয়েছি আত্মরক্ষার জন্য। আমার যুদ্ধকালীন সেই কার্য সার্থক বলে মনে হল। তখন যখন দেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পেলাম। দেশ স্বাধীন হাবার পর আমার নেতা, বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম, তিনি খুব খুশি হয়েছিলেন। আমার বয়স এখন ৮৫ বছর, এক মূহুর্তের জন্য আমি থেমে নেই। যে কোন সভা-সমিতিতে যখন আমাকে অনুরোধ করা হয় কবিতা আবৃত্তির জন্য, তখন আমি না করি না। এখনও আমি এক নাগাড়ে অনেকগুলো কবিতা মুখস্ত বলে দিতে পারি। কোন সালে, কোন পত্রিকায়, কখন কোন কবিতা ছাপা হয়েছিল তাও বলে দিতে পারি। কিন্তু এনিয়ে কোন অহংকার নেই যা আছে তা হল সন্তুষ্টি আর আত্মতৃপ্তি।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ