দীর্ঘদিন পর্যন্ত ভোলার জনগণের দাবী ঘরে ঘরে গ্যাস সংযোগ চাই। যেটা বর্তমানে ভোলার সর্বস্তরের ছাত্র জনতার গণদাবীতে পরিণত হয়েচে। ইতিমধ্যে বিক্ষুদ্ব ছাত্রদের উদ্যেগে কয়েক দফা ইন্ট্রাকোর গ্যাসবাহী গাড়ী আটক করে এ আন্দোলনকে রাজধানী ঢাকা পর্যন্ত সমপ্রসারিত করেছেন। আমি ভোলার একজন নাগরিক হিসেবে ছাত্র জনতার ৫ দফা দাবীর সাথে একমত পোষণে করছি। গ্যাস প্রাপ্তির এ আশাজাগানিয়ো বিষয়টি আমাদের জন্য এত সহজ ছিলো না। ৯০ এর পূর্বে বোরহানউদ্দিন গ্যাস ফিল্ডে মাটি ভরাটের কাজ করানো হয় জনক নাজমুল হুদা কানুর মাধ্যমে। কিন্তুু কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। ৯০ এর ক্সস্বরাচার বিরোধী আন্দোলনের পর বিচারপতি জনাব সাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। তারপর ১৯৯৩ সালের শেষের দিকে পেট্রোবাংলার সাবসিডারি প্রতিষ্ঠান বাপেক্সে এর মাধ্যমে বোরহানউদ্দিনের অদূরে গ্যসকূপ খননের কাজ শুরু হয়। ১৯৯৪ সালের মাঝামাঝি সময়ে কূপ খননকালে প্রায় ৪৭০০ ফুট গভীরে ত্রুটি দেখা দেয় এবং খননকৃত কূপ থেকে উত্তপ্ত গরম পানি প্রবল বেগে উঠতে থাকে এবং বিপর্যয় দেখা দেয়। বাপেক্সের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলীগণ তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী আমাদের প্রাণ প্রিয় নেতা মোশারেফ হোসেন শাজাহানকে বিষয়টি অবহিত করেন। তিনি প্রকৌশলীদের খনন কাজ মূলতবী রেখে বিপর্যয় রোধ করার পরামর্শ দেন।
প্রকৌশলীগণ সাদা সিমেন্ট দিয়ে কূপের মুখকে সীল করে দেন। মন্ত্রী মহোদয় বাপেক্সের প্রকৌশলীদের সাথে দফায় দফায় বৈঠক করে কিভাবে খনন প্রক্রিয়া সফল করা যায় এ বিষয়ে মত বিনিময় করেন। প্রকৌশলী প্যানেল মন্ত্রী মহোদয় কে আশ্বস্ত করেন কূপে নিশ্চিত গ্যাস রয়েছে। ২৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে সাইড বোরিং এর মাধ্যমে তারা পুনরায় খনন কার্যক্রম শুরু করতে চায়। মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের সাথে দেখা করে অতিরিক্ত ২৫ কোটি টাকা বরাদ্দের জন্য অনুরোধ করেন। জনাব সাইফুর রহমান অনিশ্চিত খাতে ২৫ কোটি টাকা বরাদ্দের ব্যাপারে অনীহা প্রকাশ করেন। আমাদের মন্ত্রী মহোদয় ও থেমে যাওয়ার পাত্র নন। কারণ তিনি ঐ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব মোশারেফ হোসেন শাজাহানকে তাঁর সততার জন্য অত্যন্ত পছন্দ করতেন এবং তাকে শাজাহান মোর্শারফ বলে সম্বোধন করতেন। মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসিয়াল প্যাডে ভোলা গ্যস কূপ পুনঃ খননের জন্য ২৫ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নির্দেশ প্রদান করেন।
মাননীয় মন্ত্রী মহোদয় সেই বিশেষ বরাদ্দের টাকার চিঠি বাপেক্সের কাছে পৌছানোর ব্যবস্থা করেন। বিশেষ বরাদ্দ পেয়ে বাপেক্সের প্রকৌশলীগণ পুর্নউদ্দ্যোমে পুনরায় সাইড বোরিং এর কাজ শুরু করেন। নির্দিষ্ট লেয়ার পর্যন্ত খনন করে প্রকৌশলগণ গ্যাস প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হন। এরপর আরো নিশ্চিত হওয়ার জন্য তথ্য উপাত্ত নিয়ে ঢাকার ল্যাবরেটরীতে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং নিশ্চিত হয়ে মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান মহোদয়কে গ্যাস প্রাপ্তির বিষয়টি অবহিত করার জন্য একদিন সন্ধ্যায় তাঁর ভোলার বাসায় আসেন। মন্ত্রী মহোদয় তখন বাসার বাহিরে ছিলেন। তাকে সংবাদ পৌছানো হয়। তিনি কিছুক্ষণ পর বাসায় ফিরে আসেন। আমি সে․ভাগ্য বশতঃ ইতিহাসের স্বাক্ষী হওয়ার জন্য ঐ সময় মন্ত্রী মহোদয়ের বাসায় ছিলাম।
প্রকৌশলীগণ যখন গ্যাস প্রাপ্তির সু-খবর টি জানান, তখন তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ভোলার বিখ্যাত দত্তের দোকান থেকে গরম মিষ্টি এনে প্রকৌশলীগণকে আপ্যায়িত করেন। মন্ত্রী মহোদয় এবং প্রকৌশলীগণ পরস্পর পরস্পরকে মিষ্টি মুখ করান। এ এক অভূতপূর্ব দৃশ্য, ঐতিহাসিক মুহুর্ত। দীর্ঘ প্রচেষ্টার পর প্রাপ্তির এক অনাবিল আনন্দ এবং উচ্ছাস। মন্ত্রী মহোদয়সহ সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। মন্ত্রী মহোদয় তাৎক্ষণিভাবে মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াকে গ্যাস প্রাপ্তির বিষয়টি টেলিফোন মারফত অবহিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী ভোলায় গ্যাস প্রাপ্তির সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর দরাবারে শুকরিয়া আদায় করেন। তিনি যতদ্রুত সম্ভব গ্যাস ফিল্ড পরিদর্শন ও উদ্বোধনের ইচ্ছা ব্যক্ত করেন। ১৯৯৫ সালের প্রথম দিকে তৎকালীন জ্বালানি মন্ত্রী ড. খন্দকার মোশার্রফ হোসেন বোরহানউদ্দিন গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রাম সফর শেষে ফেরার পথে হেলিকপ্টার যোগে বোরহানউদ্দিন গ্যাস ফিল্ডে পৌঁছান। তাকে বহনকারী হেলিকপ্টারটি যখন গ্যাস ফিল্ডের উপর দিয়ে চক্কর দিচ্ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্জলিত গ্যাস শিখার রক্তিম বেগুনী আভা হেলিকপ্টারে জানালা দিয়ে দেখছিলেন এবং হাসছিলেন।
আমাদের মন্ত্রী মহোদয়সহ আমার গ্যাস ফিল্ডের অকূলস্থে অবস্থান করছিলাম। কয়েক মিনিটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বহকারী হেলিকপ্টারটি ভূমিতে অবতরণ করেন। উৎসুক জনতার ভীর গলিয়ে নিরাপত্তা বাহিনী বেষ্টিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত স্থানে আসেন। আমাদের প্রিয় মন্ত্রী মহোদয় শাজাহান ভাই ও আমিনুল ইসলাম খানসহ আমারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কুশল ও সালাম বিনিয়ময় করি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে সমবেত জনতার সম্মুখে ঘোষণা করেন, ভোলায় গ্যাস ভিত্তিক ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, ১টি ইউরিয়া সার কারখানা ও ভোলাতে ১টি গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলবেন। দীর্ঘ ১ ঘন্টা ভোলায় অবস্থান করে উপস্থিত মন্ত্রী মহোদয় ও জনতার কাছে থেকে বিদায় নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে বোরহানউদ্দিন গ্যস ফিল্ড ত্যাগ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর গ্যস কূপ ফায়ারিং এর ছবিটি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে তাদের রাত ৮ টার জাতীয় খবর প্রচারের পূর্বে ক্যাপশনে দেখাতেন। ১/১১ এর পর স্বৈরাচার হাসিনা ক্ষমতা দখল করার পর মাননীয় প্রধানমন্ত্রীর গ্যস কূপ ফায়ারিং এর দৃশ্যটি প্রচার বন্ধ করে দেন।
তার পরের ইতিহাস আমরা সবাই কম-বেশী জানি। যে কথাটি না বললেই নয়, তা হলো নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেশপ্রেম, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ভোলার সামগ্রীক উন্নয়নকে মনে প্রাণে ধারণ করতেন বলেই প্রিয় নেতা মোশারেফ হোসেন শাজাহান প্রায় পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায় থাকা বোরহানউদ্দিন গ্যাস ফিল্ডকে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহেযোগীতায় পুনঃ খনন করেছিলেন বলেই বোরহানউদ্দিন গ্যাস কূপ থেকে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হয়েছিল। বাংলাদেশের অনেক গ্যাস অফিল্ডের মতো বিদেশীদের ষড়যন্ত্র থেকে বাপেক্সের মাধ্যমে দেশ প্রেমিক বিএনপি সরকার মুক্ত ছিল বলেই দেশীয় প্রকৌশলীদের প্রচেষ্টায় গ্যাস প্রাপ্তি নিশ্চিত হয়েছিল। প্রয়াত মোশারেফ হোসেন শাজাহানের মত দেশ প্রেমিক নেতার আন্তরিক প্রয়াসের ফলেই আমারা ভোলাবাসী গ্যাস নিয়ে গর্ববোধ করি এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ চাই। সেই মহান নেতার ১৩ তম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতের সু-উচ্চ মাকাম দান করেন।
লেখক : মোঃ মোজহারুল ইসলাম
অধ্যক্ষ
ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, ভোলা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ